বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নৌকার মাঝি থেকে লাঙ্গলে ফজলুল হক মণ্ডল, কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

নৌকার মাঝি থেকে এবার লাঙ্গলের যাত্রী হচ্ছেন কে.এম. ফজলুল হক মণ্ডল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে কুড়িগ্রাম-৪ (রৌমারী–রাজিবপুর) আসনে নির্বাচন করবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

কে.এম. ফজলুল হক মণ্ডল ৬নং চর শৌলমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ২০২০ সালের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি পরাজিত হলেও প্রাপ্ত ভোটের হিসাবে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন।

বিজ্ঞাপন

রাজনৈতিক সূত্র জানায়, এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কে.এম. ফজলুল হক মণ্ডল জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এছাড়া তিনি ১নং দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পাশাপাশি রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দুইবার নির্বাচন করে পরাজিত হন।

জাতীয় পার্টির দলীয় একাধিক নেতাকর্মী জানান, কে.এম. ফজলুল হক মণ্ডলকে প্রার্থী করে কুড়িগ্রাম-৪ আসনে দলটির হারিয়ে যাওয়া আসন পুনরুদ্ধারের আশায় রয়েছে জাতীয় পার্টি। স্থানীয় পর্যায়ে তার পরিচিতি ও সাংগঠনিক যোগাযোগকে কাজে লাগিয়ে শক্ত অবস্থান তৈরির পরিকল্পনা করছে দলটি।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 6

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]