বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নির্মাণাধীন সোনাহাট সেতু ঝুঁকিতে রেখে দুধকুমার নদে বালু উত্তোলনের অভিযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নির্মাণাধীন সোনাহাট সেতুর পশ্চিম-দক্ষিণ পাশে তিনটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এতে নির্মাণাধীন সেতু, নদীর তীর রক্ষা বাঁধ, বসতভিটা ও ফসলি জমি ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কে দুধকুমার নদের ওপর প্রায় ১৩০ বছর পুরোনো একটি রেল সেতু রয়েছে। সেতুটি ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় এর দক্ষিণ পাশে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ২০১৯ সালে নতুন সেতুর নির্মাণকাজ শুরু করে। প্রায় ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য ৬৪৫ দশমিক ১৫ মিটার।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন সেতুর পশ্চিম পাড়ে এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তীর রক্ষা বাঁধের কাছাকাছি এলাকায় তিনটি ড্রেজার বসিয়ে নদ থেকে বালু তোলা হচ্ছে। এতে নদীর তীরের মাটি সরে গিয়ে সেতুর সংযোগস্থল, তীর রক্ষা বাঁধ ও আশপাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা আজিজুর রহমান, রফিকুল ইসলাম ও জালাল হোসেন বলেন, দুধকুমার নদের ভাঙন ঠেকাতে সেতুর পশ্চিম-দক্ষিণ প্রান্তে পাউবো ব্লক দিয়ে তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। কিন্তু এসব ব্লকের পাশেই ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ব্লকগুলো স্থানচ্যুত হয়ে বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি নদীতীরবর্তী বসতভিটা ও ফসলি জমিও হুমকিতে পড়তে পারে।

তাদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণে এসব ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। তবে স্থানীয়রা বিভিন্ন কারণে প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না বলেও জানান তারা।

অভিযোগের বিষয়ে পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার নিজস্ব পুকুরের তলা সমান করার জন্য আমার একটি ড্রেজার চলছে।’

বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট আলম হোসেন বলেন, ‘আমার ড্রেজার কয়েক দিন ধরে বন্ধ রয়েছে।’ তিনি ড্রেজারটি সরিয়ে নেওয়ার কথাও জানান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘এটা বন্ধ করা পুলিশের কাজ নয়। প্রশাসন চাইলে আমরা পুলিশ দিয়ে সহযোগিতা দিতে পারব।’

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্মাণাধীন সেতু ও নদীর তীর রক্ষা বাঁধের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 6

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]