বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

তারুণ্যের মুখোমুখি কুড়িগ্রাম ৩ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার সালেহী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

সাইফুর রহমান শামীম ।। বিশেষ প্রতিনিধি


উলিপুরে তরুণ ভোটারদের মুখোমুখি হয়েছেন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। শনিবার উলিপুর দ্বিমুখী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি শিক্ষা, বেকারত্ব, নদীভাঙন, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তরুণদের একের পর এক প্রশ্নের উত্তর দেন।

পিছিয়ে থাকা এই উপজেলার প্রায় দুই শতাধিক তরুণ উপস্থিত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তার করণীয় জানতে চান। তিনি এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা, শিক্ষা সংকট, স্বাস্থ্যসেবার দুরবস্থা, বেকারত্ব, নদী ভাঙন ও দারিদ্র্যতা নিরসনের প্রতিশ্রুতি দেন।
জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের জোর করে বোরকা পরতে বাধ্য করা হবে কি না—তরুণদের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার সালেহী বলেন, “ইসলাম কখনো কাউকে জোর করে কিছু চাপিয়ে দেয় না। মুসলমান ও হিন্দুসহ সবার পরিবার–মূল্যবোধ আছে, সেই মূল্যবোধই আমাদের কাছে অগ্রাধিকার পাবে। তবে কেউ যদি উদারতার নামে মূল্যবোধের বাইরে চলে যায়, সেখানে কিছু মডিফিকেশন হতে পারে।”

বিজ্ঞাপন

পরে তিনি উলিপুরকে উন্নয়নের নতুন পথে নিতে ‘ফাইভ-জিরো নীতি’ ঘোষণা করেন। এর আওতায়
নিরক্ষরতামুক্ত, কর্মহীনতামুক্ত, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, গৃহহীনতামুক্ত, চিকিৎসাহীনতামুক্ত উলিপুর গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, চাকসুর নির্বাহী সদস্য সালমান শাকিব, উলিপুর উন্নয়ন ফোরামের কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম প্লাবন, জেলা শিবির সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক ছাত্র-তরুণ ভোটার।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]