
ডেস্ক নিউজ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের ৮নং পাঁচগাছী ইউনিয়নে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় উঠে এসেছেন তরুণ প্রকৌশলী মোঃ সোহানুর রহমান সৈকত। তার এই ঘোষণায় স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা ও আশার আলো।
জানা গেছে, সোহানুর রহমান সৈকত একটি সুপরিচিত জনসেবামূলক পরিবারের সন্তান। তার বাবা মরহুম ছামছুল আলম ছিলেন পাঁচগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, যিনি দায়িত্ব পালনকালে এলাকায় দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে মানুষের আস্থা অর্জন করেন। অন্যদিকে, তার মা সেলিমা আক্তার বানু বর্তমানে সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
পারিবারিকভাবে জনসেবার ঐতিহ্য বয়ে নিয়ে আসা সৈকত তরুণদের সম্পৃক্ত করে একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন,
“জনগণের প্রত্যাশা পূরণে নতুন চিন্তা ও উদ্যম নিয়ে কাজ করতে চাই। একটি দুর্নীতিমুক্ত, উন্নত ও মানবিক ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য।”
স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ এই প্রার্থীর অংশগ্রহণ ইউনিয়ন রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নতুন প্রজন্মের নেতৃত্বে উন্নয়ন ও সুশাসনের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলেও মনে করছেন তারা।
আপনার মতামত লিখুন :