ঢাকা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল নাগেশ্বরীর যুবকের


Shahariar Srejon প্রকাশের সময় : মে ২৭, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন /
ঢাকা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল নাগেশ্বরীর যুবকের

ডেস্ক নিউজ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাইগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আলমগীর হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

জানা যায়, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাগেশ্বরী পৌরসভার বলদীটারি এলাকার আব্দুল গফুর কবিরাজের ছেলে আলমগীর হোসেন ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।