বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

টায়ারে আগুন, নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

রাজারহাট প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করার অভিযোগে জামিউল ইসলাম জিহাদ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছিনাই ইউনিয়নের মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ সদস্য টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করেন। এ সময় চারজন পালিয়ে গেলেও জামিউল ইসলাম জিহাদকে স্থানীয়রা অবরুদ্ধ করে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার জামিউল ইসলাম জিহাদ নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় পালিয়ে যাওয়া অন্যদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, টায়ারে আগুন জ্বালানোর ঘটনায় নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]