বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

জামায়াতের সেক্রেটারী ছেড়ে ইসলামি আন্দোলনে যোগদান

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্যাগ করে ইসলামি আন্দোলন বাংলাদেশের অঙ্গসংগঠন ইসলামি যুব আন্দোলনে যোগ দিয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ব্যাপারীরচর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহাবুর রহমান। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-১ আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনি’র মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামি যুব আন্দোলনে যোগদান করেন। এর আগে শাহাবুর রহমান উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইতোমধ্যে ওই পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন।


স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শাহাবুর রহমান একজন পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে সক্রিয় সাংগঠনিক রাজনীতিতে যুক্ত থাকার পর তার এই সিদ্ধান্ত এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইসলামী রাজনীতিতে যে পুনর্গঠন ও পুনর্বিন্যাস লক্ষ্য করা যাচ্ছে, শাহাবুর রহমানের যোগদান তারই একটি প্রতিফলন। ইসলামি যুব আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ জানান, শাহাবুর রহমানের যোগদান সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।

বিজ্ঞাপন

যোগদানের বিষয়ে শাহাবুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগে যে অবস্থানে ছিল, বর্তমানে তারা সে অবস্থানে নেই। ইসলাম কায়েমের উদ্দেশ্যে তারা আর নির্বাচন করছে না এ কথা তারা নিজেরাই স্পষ্টভাবে বলেছে।

এসব বক্তব্য শোনার পর আমি নিজেই সিদ্ধান্ত নিই। ইসলামী আদর্শ ও দেশ গঠনের লক্ষ্যে নতুনভাবে কাজ করার বিশ্বাস থেকেই ইসলামি যুব আন্দোলনে যোগ দিয়েছি। এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল মান্নান মিঞা বলেন, এই ব্যক্তি আমাদের সংগঠনের সঙ্গে বর্তমানে জড়িত ছিলেন না। তিনি আমাদের কোনো নেতা বা কর্মী নন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]