ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ বড়ভিটা (জেলেপাড়া) জামে মসজিদের সামন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক হলেন দক্ষিণ বড়ভিটা (জেলেপাড়া) গ্রামের মোঃ মজিদুল হক এর ছেলে মোঃ সাগর মিয়া (২৩)।
পুলিশ জানায়, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম জানতে পারে যে, দক্ষিণ বড়ভিটা জামে মসজিদের সামনে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে।
বিজ্ঞাপন
উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্স ও এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির পরিহিত লুঙ্গির কোচের ভেতর থেকে একটি সবুজ রঙের গুলের ডিব্বার ভেতরে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃত মোঃ সাগর মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্ট টি পড়া হয়েছে : 485
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 4, 2026
ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

নভেম্বর 3, 2026
বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডপ গ্রামের মোছা. নুর বেগম (৬০) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার করঞ্জি […]