বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত, মনোনয়ন পেলেন যারা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রংপুর বিভাগীয় প্রার্থীদের নাম ঘোষণা করে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড। মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য ও জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম আনুষ্ঠানিকভাবে এসব নাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘোষণা অনুযায়ী, কুড়িগ্রাম জেলার চারটি আসনে জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন—

  • কুড়িগ্রাম-১ আসনে মোস্তাফিজুর রহমান,
  • কুড়িগ্রাম-২ আসনে আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ (সাবেক সংসদ সদস্য),
  • কুড়িগ্রাম-৩ আসনে আব্দুস সোবহান এবং
  • কুড়িগ্রাম-৪ আসনে ফজলুল হক।

দলীয় সূত্র জানায়, মনোনয়ন বোর্ড রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নির্বাচনী সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রার্থীদের চূড়ান্ত করেছে। মনোনয়ন ঘোষণার পর জেলার বিভিন্ন স্থানে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]