কুড়িগ্রামে খেলাফত মজলিসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন /
কুড়িগ্রামে খেলাফত মজলিসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান ।। কুড়িগ্রাম সদর


কুড়িগ্রামে আজ শনিবার কলেজ মোড় চত্বরে দ্য গ্রান্ড এসেম্বলী হল রুমে খেলাফত মজলিসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় হয়।এ সময় খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব আবু সাঈদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: আতিক মুজাহিদ মাননীয় সংসদ সদস্য ২৬ কুড়িগ্রাম ২।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জোন পরিচালক, খেলাফত মজলিস রংপুর আলহাজ্ব সবেবর রহমান,কুড়িগ্রাম জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম জেলা খেলাফত মজলিসের সহসাধারণ আসাদুজ্জামান রাজু প্রমুখ।


এসময় প্রধান অতিথি ড:আতিক মুজাহিদ কুড়িগ্রাম -২ আসনের সংসদ সদস্য বলেন,
আপনারা সরকারি দলে থাকেন বা বিরোধী দলে বা পার্লামেন্টে থাকেন আপনারা অহংকারী হবেন না । আপনার আগেও যারা শাসক ছিল তাদের অহংকারের কারণে তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সুতরাং এই জুলাই এটা কোন দলের নয়, এই জুলাই হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা, প্রতিটি আলেম-ওলামা, গরীব -ধনী, মুয়াজ্জিন, হিন্দু- মুসলিম সবার আগে বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল।