বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণ এর অভিযোগ, প্রতিবেশী চাচা গ্রেফতার

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের রাজারহাটে পাঁচ বছরের এক শিশু কন্যাকে খাবারের প্রলোভন দেখিয়ে শৌচাগারে নিয়ে ধর্ষণের অভিযোগে মোঃ শফিকুল ইসলাম (৩৫) নামে এক প্রতিবেশী চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশুটি (মোঃ আনারুল ইসলামের মেয়ে) প্রতিবেশী বাচ্চাদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী চাচা মোঃ শফিকুল ইসলাম সব বাচ্চাদের খাবার কিনে দেওয়ার কথা বলে স্থানীয় একটি দোকানে নিয়ে যান। পরে অন্য বাচ্চাদের বিদায় দিয়ে ভুক্তভোগী শিশুকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাস্তার পাশে একটি শৌচাগারে তাকে টেনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

নির্যাতিত শিশুটি পরে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে তার মা মোছাঃ শারমিন বেগমকে ঘটনার বিস্তারিত জানায় এবং অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ওই দিন বিকেলেই গ্রামবাসী ও আত্মীয়-স্বজনরা অভিযুক্ত শফিকুল ইসলামকে আটকে রেখে রাজারহাট থানা পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় বাসিন্দা মোঃ নজরুল ইসলাম জানান, অভিযুক্ত শফিকুল ইসলাম বিবাহিত এবং তার নিজেরও এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। ভুক্তভোগীর চাচা মোঃ ছামাদ আক্ষেপ করে বলেন, শফিকুলের বাবা মারা যাওয়ার পর থেকে তারা তাকে নানাভাবে সাহায্য-সহযোগিতা করে আসছিলেন। কিন্তু সে যে এমন ঘৃণ্য কাজ করবে, তা তারা কখনোই আশা করেননি।

নির্যাতিত শিশুর চাচী শাহিনা বেগম ও অভিযুক্তের চাচী রূপালী বেগম জানান, ঘটনার পর শফিকুল ধর্ষণের বিষয়টি গোপন রাখতে শিশুটিকে ২০ টাকা দিয়ে কাউকে না বলার জন্য হুমকি দেয়। তবে অভিযুক্ত শফিকুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি অস্বীকার করেছেন।

ভুক্তভোগীর দাদা আব্দুল বাতেন নিশ্চিত করেছেন, শিশুটিকে উন্নত ও জরুরি চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামির বিরুদ্ধে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)’-এর ৯(২) ধারায় মামলা নথিভুক্ত করে আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]