
মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে শোভাযাত্রা, মানববন্ধন ও সচেতনতামূলক আলোচনা সভা করেছে গ্রিন ইকো ফাউন্ডেশন।
কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন বার্তা তুলে ধরেন। মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রিন লিডার আজিজুল হক, ওমর ফারুক, অপূর্ব, রাকিবুল, লিমন, সিনহা, শাহীন, সাদ্দাম, সিয়াম, হামীম, হৃদয়, মুরাদ, হযরতসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, “শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এ বিভিন্ন দফা উল্লেখ থাকলেও বাস্তব প্রয়োগ খুবই সীমিত। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকাতেও শব্দ দূষণ লক্ষ্য করা যাচ্ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি।”
তারা আরও বলেন, “শব্দ দূষণ একটি নীরব ঘাতক। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ বিষয়ে সরকারের নজরদারি বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।”
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী বলেন, “শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ এবং জনসচেতনতা—দুইটিই সমান গুরুত্বপূর্ণ। পরিবেশ সংরক্ষণে সরকারকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।”
কর্মসূচিতে সংগঠনের সদস্যরা পথচারী ও যানবাহনের চালকদের মাঝে সচেতনতামূলক বার্তা প্রচার করেন।
আপনার মতামত লিখুন :