বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে যুবককে পিটিয়ে জমি কেনার প্রায় ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ফজলুল করীম ফরাজী ।। কুড়িগ্রাম সদর

কুড়িগ্রাম সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা এবং তার কাছ থেকে নগদ প্রায় দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। আহত যুবক বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

আহত মোঃ আসাদুজ্জামান ওরফে আনন্দ (২৩) উপজেলার চর সুভারকুটি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার মা মোছাঃ আফরোজা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিজ্ঞাপন

অভিযোগে উল্লেখ করা হয়, জমি কেনার উদ্দেশ্যে টাকা সংগ্রহ করতে গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে আনন্দ রংপুর-এ বোনের বাসায় যান। সেখান থেকে ১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা নিয়ে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত আনুমানিক ৮টার দিকে কুড়িগ্রামে পৌঁছে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে জনৈক ফজলুল হকের বাড়ির সামনে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তার পথরোধ করে।

অভিযুক্তরা হলেন— মোহাম্মদ আলী (২৩), পিতা: মোঃ আহাদ আলী; মোঃ শরিফুল ইসলাম (২৫), পিতা: আফতার আলী; মোঃ রবিউল ইসলাম রনি (২২), পিতা: মাহাবুল ইসলাম; মোঃ জয়নাল আবেদীন (৩২), পিতা: মৃত মন্টু মিয়া; শাহিনুর রহমান (২২), পিতা: মোঃ নবির হোসেন; ও মোঃ রুবেল মিয়া (২৩), পিতা: অজ্ঞাত (সকলের সাং- চর সুভারকুটি, ডাকঘর: হলোখানা)।

অভিযোগে আরও বলা হয়, তারা সাইকেলের চেইন, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে আনন্দের মাথা, চোয়াল ও হাতে গুরুতর জখম হয়। একপর্যায়ে তার পকেটে থাকা নগদ ১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে কাটা জখম ও আঘাতের চিহ্ন রয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 16

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]