কুড়িগ্রামে দূর্বার যুব ফোরাম এর উদ্যোগে বিশ্বশিশু অধিকার দিবস-২০২৫ উদযাপিত


Hamar Kurigram প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন /
কুড়িগ্রামে দূর্বার যুব ফোরাম এর উদ্যোগে বিশ্বশিশু অধিকার দিবস-২০২৫ উদযাপিত

রাফি ইসলাম ।। কুড়িগ্রাম সদর

“শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের হরিশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দূর্বার যুব ফোরাম ও দিশারী শিশু ফোরামের এর উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এপি সহযোগিতায় বিশ্বকন্যাশিশু অধিকার -২০২৫ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চিএাঅঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, জনাব মিজানুর রহমান প্রধান শিক্ষক হরিশ্বর উচ্চ বিদ্যালয়, সঞ্জীব গাইন ভারপ্রাপ্ত ম্যানেজার , মারিও মার্ডি প্রোগ্রাম অফিসার,মনি দিও স্পনসরশীপ চাইল্ড প্রটেকশন অফিসার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং দূর্বার যুব ফোরাম এর সভাপতি চাঁদ, মাইদুল, মিল্লাত, নুপুর সহ ফোরাম সদস্যবৃন্দ ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী।

উল্লেখ্য কুইজ ও চিএাঅঙ্কন প্রতিযোগিতায় ৫০জন কন্যাশিশু অংশগ্রহণ করেন। এসময় বিশ্বকন্যাশিশু অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় , বাল্যবিবাহ, শিশু নির্যাতন নিয়ে আলোচনা করা হয় এবং বলেন কন্যা শিশু বোঝা নয় যত্ন নিলে রত্ন হয় । আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।