ডেস্ক নিউজ
২০২৬-২৭ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় কুড়িগ্রাম-২ আসনের কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় ১২টি খেলার মাঠের উন্নয়ন ও সংস্কারের জন্য মোট ১২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
প্রকাশিত বরাদ্দ তালিকা অনুযায়ী, প্রতিটি মাঠের জন্য ১ লাখ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। মাঠগুলোতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ স্থানীয় পর্যায়ের খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরিতে সংস্কারকাজ করা হবে।
বরাদ্দ পাওয়া মাঠগুলোর মধ্যে রয়েছে—
- কুড়িগ্রাম সদর: খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, টাপুরচর হাই স্কুল, ঘোষপাড়া উচ্চ বিদ্যালয় ও বরকতিয়া উচ্চ বিদ্যালয় মাঠ।
- রাজারহাট: রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, পাংগ্রামলী লক্ষ্মীপ্রিয়া উচ্চ বিদ্যালয়, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ডিগ্রি কলেজ ও নাজিমখান উচ্চ বিদ্যালয় মাঠ।
- ফুলবাড়ী: ফুলবাড়ী জছিমিয়া বিদ্যালয়, বড়ভিটা বহুমুখী বিদ্যালয়, রাবাইতারী শেখ ব্রাদার্স বহুমুখী বিদ্যালয় ও কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ।
সর্বমোট বরাদ্দ: ১২,০০,০০০ টাকা।
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ সামনে রেখে দেশের প্রতিটি উপজেলায় ফুটবল খেলার মাঠ প্রস্তুতের নির্দেশনাও দেওয়া হয়েছে।






