ডেস্ক নিউজ
কুড়িগ্রাম জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কনস্টেবল থেকে নায়েক, কনস্টেবল থেকে এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে এ ক্যাম্প প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, রংপুর-ডি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল রানা এবং আরআই পুলিশ লাইন্স মো. আবু জাফর ফকির।









প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন চ্যালেঞ্জ আইন, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলার বিষয়ে দিকনির্দেশনা দেন।
তিনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনশৃঙ্খলা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সতর্ক থাকার পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করার আহ্বান জানান।
পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্য ও দক্ষ সদস্যদের দায়িত্বের পরবর্তী ধাপে উন্নীত করার পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।





