শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কচাকাটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ ও নুরানি ছবক অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

​মোঃ আবু সাঈদ ইসলাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং নুরানি ছবক প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নাগেশ্বরী কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. মইনুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান, মো. সাহাবুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. মাহমুদুল হাসান। এ সময় কচাকাটা থানা ছাত্রশিবিরের সভাপতি মো. আসাদুল ইসলামসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের নুরানি ছবক প্রদানের মাধ্যমে তাদের ধর্মীয় শিক্ষার আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু সাধারণ শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, বরং তাদের নৈতিকতা, মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের পুরস্কার বিতরণী আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি মেধা বিকাশ ও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি এবং সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে মিষ্টি ও তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

ফুলবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নভেম্বর 6, 2026

ফুলবাড়ী প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামের একটি বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনায় […]

উলিপুরে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ, দুইজনের বিরুদ্ধে মামলা

নভেম্বর 6, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়ি থেকে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বুধবার (৪ নভেম্বর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে উলিপুর থানায় মামলাটি করেন। মামলা […]

রাজারহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’র উদ্বোধন

নভেম্বর 6, 2026

রাজারহাট প্রতিনিধি | Hamar Kurigram দেশব্যাপী একযোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’। এর অংশ হিসেবে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রাজারহাট উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদুল হক, কৃষি কর্মকর্তা তুষার […]

Verified by MonsterInsights