শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি

· প্রকাশ: · আপডেট:
উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি
ফেসবুকে শেয়ার করুন

মাইনুল ইসলাম, উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে তাঁর পদত্যাগ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এলাকাবাসীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. নজরুল ইসলাম ২০২৪ সালের ৫ ও ৬ আগস্টের পর থেকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন না। অথচ কর্মস্থলে অনুপস্থিত থাকা সত্ত্বেও তাঁর বেতন-ভাতা উত্তোলন অব্যাহত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এমনকি হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগও তুলেছেন তাঁরা।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. শাহ আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, প্রধান শিক্ষক মো. মাইদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, বিদ্যালয়ের তিনটি পদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক জমিদাতার কাছ থেকে ৫০ শতাংশ জমি নেওয়া হয়েছিল। কিন্তু পরে প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগ দেওয়া হয়নি। বরং প্রধান শিক্ষক তাঁর ভাগ্নে, ছোট ভাইয়ের স্ত্রীসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের কয়েকজনকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ তাঁদের।

এসব অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। সম্প্রতি বিদ্যালয়টি পরিদর্শনের সময় শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, কর্মচারীর অনুপস্থিতি ও বেতন উত্তোলন এবং নিয়োগসংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন। একই সঙ্গে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিও জানান তাঁরা।

তবে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধান শিক্ষক মো. মাইদুল ইসলাম।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টি পরিদর্শন ও তদন্ত করা হয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় প্রতিযোগিতায় কুড়িগ্রামের তিন মাদরাসাশিক্ষার্থী

বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় প্রতিযোগিতায় কুড়িগ্রামের তিন মাদরাসাশিক্ষার্থী

নভেম্বর ১৩, ২০২৬

রাজারহাট প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। এ সাফল্যের মাধ্যমে তাঁরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। বিভাগীয় পর্যায়ে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা—এই তিন বিভাগে প্রথম হয়েছেন মাদরাসাটির শিক্ষার্থীরা। তাঁরা হলেন কামিল প্রথম বর্ষের […]

সন্তানের চিকিৎসা ও সংসারের খরচ চালাতে সাভারে কফি বিক্রি করছেন কুড়িগ্রামের ফেরদৌসী

সন্তানের চিকিৎসা ও সংসারের খরচ চালাতে সাভারে কফি বিক্রি করছেন কুড়িগ্রামের ফেরদৌসী

নভেম্বর ১৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram মায়ের মৃত্যু, অসুস্থ সন্তানের চিকিৎসা আর সংসারের দায়িত্ব—সব মিলিয়ে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করছেন কুড়িগ্রামের উলিপুরের ফেরদৌসী। জীবিকার তাগিদে সাভারের সিআরপি হাসপাতালের সামনে কফি বিক্রি করছেন তিনি। নিজের উপার্জনে সংসার চালানোর পাশাপাশি অসুস্থ ছেলে ফারদিনের চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই নারী। ফেরদৌসীর বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে। তাঁর […]

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র-তিস্তায় বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র-তিস্তায় বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার

নভেম্বর ১২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর বালুতে থাকা ভারী খনিজ পদার্থ বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব কি না, তা যাচাই করবে সরকার। কারিগরি মূল্যায়নে প্রকল্পটি লাভজনক ও বাস্তবসম্মত প্রমাণিত হলে খনিজ উত্তোলনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল […]