
টগরাইহাটে গাছ পড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন দুই সাবস্টেশনের আওতাধীন এলাকা, রাত সাড়ে ১১টায় সরবরাহ স্বাভাবিক
কুড়িগ্রামের টগরাইহাট এলাকায় বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে দুর্গাপুর ও পাঁচপীর সাবস্টেশনের আওতাধীন সব ফিডারে প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। দীর্ঘ সময় বন্ধ থাকার পর রাত ১১টা ৩৫ মিনিটের দিকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় সচল করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে টগরাইহাট এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর একটি গাছ পড়ে […]


