
সারের দাবিতে ভূরুঙ্গামারীতে সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টা পর প্রত্যাহার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাহাট বাজারে সোনাহাট স্থলবন্দর সড়কে এ ঘটনা ঘটে। ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন। কৃষকদের অভিযোগ, সকালে সোনাহাট বাজারের ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে […]


