
শাক বিক্রি করেই সাত সদস্যের পরিবারের জীবিকা চালান রানা মিয়া
এনামুল হক সরকার, রাজারহাট শীতের সন্ধ্যা। বাজারের কোলাহলের মধ্যে ভেসে আসছে এক বিক্রেতার ডাক—‘লালশাক ছয় আঁটি ২০ টাকা, সবুজ শাক চার আঁটি ২০ টাকা। আসেন, শাক নিয়ে যান।’ এভাবেই ক্রেতাদের ডাকছেন রানা মিয়া। শাক বিক্রি করেই সাত সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করেন তিনি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগামী সড়কসংলগ্ন রেললাইনের ওপর বসে রাতে শাক বিক্রি […]



