
কুড়িগ্রামের ভোগডাঙার মোল্লাপাড়ায় মাদকবিরোধী কমিটি গঠন, সচেতনতা বাড়াতে আলোচনা সভা
মো. কাজল ইসলাম | Hamar Kurigram কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লাপাড়ায় মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ-যুবসমাজকে মাদকাসক্তির হাত থেকে রক্ষার লক্ষ্যে আলোচনা সভা ও মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। […]


