বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ট্যাগ মাদক বিরোধী অভিযান

নাগেশ্বরীতে ইয়াবা বিক্রির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, ১ কেজি গাঁজা উদ্ধার

সেপ্টেম্বর 10, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। একই অভিযানে পৃথক ঘটনায় পরিত্যক্ত অবস্থায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নাগেশ্বরী থানার বিশেষ অভিযানের অংশ হিসেবে রাতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের পেছনের একটি ফাঁকা জায়গায় থাকা পরিত্যক্ত ঘর থেকে […]

চিলমারীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সেপ্টেম্বর 7, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শহিদুল ইসলাম চিলমারী উপজেলার কুটিরগ্রাম এলাকার […]

রাজারহাটে ২০ পিস ইয়াবাসহ তিনজনকে পুলিশে সোপর্দ

সেপ্টেম্বর 5, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজারহাটে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি ও দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার দিবাগত রাতে উপজেলার নাজিমখাঁন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিমখাঁন এলাকায় সন্দেহজনক অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। আটক […]

ফুলবাড়ীতে র‍্যাব-১৩ রংপুরের মাদকবিরোধী অভিযানে গাঁজা ও স্কাপসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সেপ্টেম্বর 4, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‍্যাব-১৩, রংপুরের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল স্কাপসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল কাশিপুর ইউনিয়নের ৬ […]

নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি জাহিদুল গ্রেফতার

আগস্ট 27, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে নাগেশ্বরী থানাধীন খাদ্য গুদামের সামনে সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জাহিদুল ফুলবাড়ী উপজেলার মধ্য কাশিপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত […]

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও অনলাইন ক্যাসিনোসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 27, 2026

নিজস্ব প্রতিনিধি | কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক আসামির কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান […]

ফুলবাড়ীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা-মা

আগস্ট 26, 2026

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী ছেলের মাদকাসক্তিতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাঁকেই পুলিশের হাতে তুলে দিলেন বাবা-মা। কুড়িগ্রামের ফুলবাড়ীতে রহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে মাদক সেবনের অভিযোগে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি […]

উলিপুরে ইয়াবা সেবনের সময় আটক, ৫০০ টাকা জরিমানা ও ৫ দিনের কারাদণ্ড

আগস্ট 18, 2026

নুর মোহাম্মদ (রোকন) , উলিপুর কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় ওয়ানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানের সংশ্লিষ্টরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মাদারটারী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা সেবনরত […]

উলিপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আগস্ট 18, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ৪০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭১ হাজার ১০০ টাকাসহ মমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল জলিল ব্যাপারীর ছেলে। পুলিশ জানায়, গোপন […]

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির অভিযানে ১৫ ফুট গাঁজাগাছসহ মাদক কারবারি মজনু গ্রেফতার

জুলাই 29, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ, গাঁজা সেবনের সরঞ্জামসহ কুখ্যাত মাদক কারবারি মো. মজনু আলম (৫৫)কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পরিচালিত এ অভিযানে গ্রেফতার হওয়া মজনু আলম চর খলিশাকুড়ি (২ নম্বর ওয়ার্ড) […]