
অক্টোবর 20, 2026
উলিপুর প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাসভীর উল ইসলাম। মঙ্গলবার (২০ অক্টোবর) মণ্ডপগুলোতে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা তাঁর সঙ্গে ছিলেন। […]

অক্টোবর 20, 2026
বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে বরাদ্দ দেওয়া ২০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত থেকে এসব শাড়ি বিতরণ করেন। সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সুবিধাভোগীদের বিস্তারিত তালিকাও প্রকাশ করেছেন তিনি। প্রাপ্ত […]

অক্টোবর 18, 2026
ফুলবাড়ী প্রতিনিধি সারা দেশে শারদীয় দুর্গোৎসব চললেও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ায় এবারও বসেনি পূজামণ্ডপ। অর্থসংকট, আয়োজনের উদ্যোগী মানুষের অভাব এবং সনাতন ধর্মাবলম্বী পরিবারের সংখ্যা কমে যাওয়ায় টানা তিন বছর ধরে সেখানে স্থানীয়ভাবে দুর্গাপূজার আয়োজন হচ্ছে না। দেশের বৃহত্তম সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার আয়তন ৬ দশমিক ৬৫ বর্গকিলোমিটার। স্থানীয় তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। […]

অক্টোবর 16, 2026
জেলার ৫৫৬টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপনে চলছে নজরদারি ডেস্ক নিউজ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপ পরিদর্শন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত […]

অক্টোবর 14, 2026
জাহিদ হাসান, রাজারহাট আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে কুড়িগ্রামের রাজারহাটে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে থানা পুলিশ। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও মোটরসাইকেল পেট্রোলিং জোরদার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাজারহাট থানা পুলিশের সদস্যদের বিভিন্ন পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ডিউটি পালন করতে দেখা যায়। পুলিশ […]

অক্টোবর 14, 2026
এনামুল হক সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে মন্দিরে মন্দিরে চলছে নানা প্রস্তুতি। পূজার ঘটসংকল্প, প্রসাদ ও নাড়ু তৈরি থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে নারিকেলের ব্যবহার অপরিহার্য। ফলে দুর্গাপূজা সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাজারগুলোতে বেড়েছে নারিকেলের চাহিদা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দামও বেড়েছে বলে জানিয়েছেন […]

অক্টোবর 13, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে টানা সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর (শনিবার) থেকে ২৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। ২৪ অক্টোবর (শনিবার) থেকে আবার আমদানি-রপ্তানি শুরু হবে। সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমলের সই করা চিঠিতে ছুটির বিষয়টি […]

অক্টোবর 12, 2026
নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রামের উলিপুর উপজেলার প্রতিটি মন্দিরে নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী। এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার মন্দিরগুলোতে আগত ভক্ত, পুরোহিত ও দর্শনার্থীদের পানির সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় উপাসনালয়কেন্দ্রিক জনসমাগমে সুপেয় পানির চাহিদা পূরণে সহায়তা করবে। উদ্যোগের […]