
নির্মাণাধীন সোনাহাট সেতু ঝুঁকিতে রেখে দুধকুমার নদে বালু উত্তোলনের অভিযোগ
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নির্মাণাধীন সোনাহাট সেতুর পশ্চিম-দক্ষিণ পাশে তিনটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এতে নির্মাণাধীন সেতু, নদীর তীর রক্ষা বাঁধ, বসতভিটা ও ফসলি জমি ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কে দুধকুমার নদের […]



