
চার মাসেও শেষ হয়নি সাঁকো, দুর্ভোগে কয়েকশ পরিবার
রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাছড়া ঈদগাহ মাঠসংলগ্ন খালের ওপর সাঁকো নির্মাণের কাজ চার মাসেও শেষ হয়নি। এখন পর্যন্ত শুধু বিম নির্মাণ করা হয়েছে। ফলে শিক্ষার্থী, মুসল্লি, বয়স্ক মানুষ ও অটোরিকশাচালকদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাঁকোর বাকি কাজ পরবর্তী অর্থবছরে বরাদ্দ দিয়ে শেষ করার আশ্বাস দিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। […]



