
নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, জব্দ ২ মোটরসাইকেল
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম, নগদ ৩০ হাজার টাকা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নাগেশ্বরী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বদিজামালপুর (কানিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। […]


