
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়ে নিয়োগ ও পাঠদান নিয়ে নানা অভিযোগ
বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় অবস্থিত সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়ে অবকাঠামোগত সংকট, শিক্ষক-কর্মচারী নিয়োগ, উপস্থিতি ও শিক্ষা উপকরণ ব্যবহারে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠার প্রায় এক দশক পেরিয়ে গেলেও বিদ্যালয়টির পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা। ২০১৫ সালে স্থানীয় শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টির […]


