বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ট্যাগ পূজামণ্ডপের নিরাপত্তা

কুড়িগ্রামে পূজামণ্ডপে নিরাপত্তায় নজরদারি জোরদার এসআরবি-১৩-এর

অক্টোবর 18, 2026

ডেস্ক নিউজ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে কুড়িগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিং করে ব্যাটালিয়নটি। রোববার (১৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহরের সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-১৩ রংপুরের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলামসহ কর্মকর্তারা। ব্রিফিংয়ে মেজর সাইফুল ইসলাম জানান, এসআরবি-১৩-এর তথ্য […]

কুড়িগ্রামে ৫৬২ পূজামণ্ডপের নিরাপত্তায় ৩ হাজার ৫৮৪ আনসার ও ভিডিপি সদস্য

অক্টোবর 16, 2026

আশির্বাদ রহমান, কুড়িগ্রাম হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জেলার ৯টি উপজেলায় ৫৬২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণপ্রাপ্ত ৩ হাজার ৫৮৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে ব্যবহার […]

দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

অক্টোবর 16, 2026

জেলার ৫৫৬টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসব উদ্‌যাপনে চলছে নজরদারি ডেস্ক নিউজ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপ পরিদর্শন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত […]

রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং

অক্টোবর 14, 2026

জাহিদ হাসান, রাজারহাট আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে কুড়িগ্রামের রাজারহাটে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে থানা পুলিশ। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও মোটরসাইকেল পেট্রোলিং জোরদার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাজারহাট থানা পুলিশের সদস্যদের বিভিন্ন পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ডিউটি পালন করতে দেখা যায়। পুলিশ […]