
ফুলবাড়ীতে গাছে গাছে সচেতনতার বার্তা, নজর কেড়েছে পঞ্চম শ্রেণির মুগ্ধ
হুমায়ুন কবীর সূর্য কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়কের দুই পাশে গাছে গাছে সচেতনতামূলক বার্তা টাঙিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিছবাহুল ইসলাম মুগ্ধ। প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে তার হাতে লেখা এসব বার্তা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের শাহবাজার এলাকার ঘোগারকুটি গ্রামের একটি সড়কের গাছগুলোতে দেখা যাচ্ছে ছোট ছোট কাগজে লেখা নানা সচেতনতামূলক বার্তা। […]


