
দাসিয়ারছড়ায় তিন বছর ধরে হচ্ছে না দুর্গাপূজা
ফুলবাড়ী প্রতিনিধি সারা দেশে শারদীয় দুর্গোৎসব চললেও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ায় এবারও বসেনি পূজামণ্ডপ। অর্থসংকট, আয়োজনের উদ্যোগী মানুষের অভাব এবং সনাতন ধর্মাবলম্বী পরিবারের সংখ্যা কমে যাওয়ায় টানা তিন বছর ধরে সেখানে স্থানীয়ভাবে দুর্গাপূজার আয়োজন হচ্ছে না। দেশের বৃহত্তম সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার আয়তন ৬ দশমিক ৬৫ বর্গকিলোমিটার। স্থানীয় তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। […]


