
মাদরাসায় শিক্ষার্থী মাত্র ৬, বেতন নেন ২১ শিক্ষক-কর্মচারী
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলার নিজাই খামার বালিকা দাখিল মাদরাসায় কাগজে-কলমে শিক্ষার্থী ১৫৭ জন। এর মধ্যে ৯৬ জন উপবৃত্তিও পাচ্ছে। অথচ সরেজমিনে মাদরাসাটির সব শ্রেণি মিলিয়ে উপস্থিত পাওয়া গেছে মাত্র ছয়জন শিক্ষার্থী। এদিকে প্রতিষ্ঠানটির ২১ শিক্ষক-কর্মচারী প্রতি মাসে বেতন-ভাতা হিসেবে উত্তোলন করছেন প্রায় ৪ লাখ ৪৩ হাজার ৫৬৪ টাকা। শ্রেণিকক্ষ আছে, শিক্ষক-কর্মচারী আছেন—কিন্তু শিক্ষার্থীর উপস্থিতি […]


