বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ট্যাগ তিস্তা মহাপরিকল্পনা

আগামী অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

অক্টোবর 1, 2026

এনামুল হক সরকার, রাজারহাট তিস্তা মহাপরিকল্পনার কারিগরি সমীক্ষা ও নকশা প্রণয়ন সম্পন্ন হলে আগামী অর্থবছরে এর বাস্তবায়ন কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা […]

গণভোটের রায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনে আবারও রাজপথে নামার ঘোষণা সালেহীর

জুলাই 11, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্তে পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেছেন, প্রয়োজন হলে গণভোটের রায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে আন্দোলন হবে। তিনি বলেন, “আবু […]

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত একনেকে যাচ্ছে, বাস্তবায়নে সরকারের অগ্রাধিকার: পানিসম্পদমন্ত্রী

জুন 19, 2026

নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্প যেভাবে একনেকের অনুমোদনের মাধ্যমে বাস্তবায়নের পথে এগিয়েছিল, তিস্তা মহাপরিকল্পনাও একই প্রক্রিয়ায় এগোচ্ছে এবং খুব শিগগিরই এটি একনেকে উপস্থাপন করা হবে। শুক্রবার (১৯ জুন) নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারাজ, […]

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

জুন 4, 2026

নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ উচ্চপর্যায়ের সভার আয়োজন করা হয়। এতে […]

তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পে অনিয়মের অভিযোগ: সাইনবোর্ডহীন কাজে ‘পুকুর চুরি’, নিম্নমানের জিও ব্যাগে ক্ষোভ

মে 11, 2026

আব্দুল হাকীম সবুজ | কুড়িগ্রাম (রাজারহাট) তিস্তা নদীর তীর সংরক্ষণে শত কোটি টাকার প্রকল্প চললেও প্রকল্প এলাকায় নেই কাজের বিবরণসংবলিত কোনো সাইনবোর্ড। অথচ প্রকল্পজুড়ে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। স্থানীয়দের অভিযোগ, কাজের আড়ালে চলছে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ লুটপাটের মহোৎসব। অন্তর্বর্তী সরকারের আমলে তিস্তা নদীর ভাঙনরোধে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুর জেলার প্রায় ১৯ কিলোমিটার এলাকাজুড়ে […]

ডিসেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা কাজের উদ্বোধনের দাবিতে রাজারহাটে গণবিক্ষোভ

নভেম্বর 8, 2025

উপজেলা প্রতিনিধি, রাজারহাট (কুড়িগ্রাম) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে নদীর তীরবর্তী অঞ্চলে গণবিক্ষোভ হয়েছে। ‘ডিসেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধন করতে হবে’—এই দাবিতে কুড়িগ্রামের রাজারহাটে তীব্র রোদ উপেক্ষা করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা। শনিবার সকালে রাজারহাট উপজেলার কালিরহাট এলাকায় ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বক্তারা তিস্তা […]