
স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে কুড়িগ্রামে তিন কিশোরী, উদ্ধার পুলিশের
ডেস্ক নিউজ পাবনায় স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে কুড়িগ্রামে এসে নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া তিন কিশোরীর মধ্যে একজন অষ্টম শ্রেণির এবং অপর দুজন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা তিনজনই একই বিদ্যালয়ের শিক্ষার্থী ও বন্ধু। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা […]


