
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২
ডেস্ক নিউজ কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অভিযানে গত এক সপ্তাহে দুইজনকে আটক এবং ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, প্রসাধনী ও প্যান্টের কাপড়। আটক ব্যক্তিরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাফিজুর […]


