
কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী, সন্ধান চায় পরিবার
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামে উদ্ভাস কোচিং সেন্টারে যাওয়ার পর থেকে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে কোচিংয়ে যাওয়ার পর সে আর বাড়ি ফেরেনি বলে জানিয়েছে পরিবার। নতুন তথ্য অনুযায়ী, নিখোঁজ শিক্ষার্থীর নাম সাফিউল ইসলাম সৌমিক। তিনি কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবার নাম সিদ্দিকুর রহমান। […]


