
উলিপুরে গাঁজা সেবনে দুইজনের ১০ দিনের কারাদণ্ড
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে মোবাইল কোর্ট দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আপুয়ার খাতা হিন্দুপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে […]


