
ছয় কোটি টাকায় নির্মিত কৃষিপণ্য কেন্দ্র ছয় বছরেও চালু হয়নি, নষ্ট হওয়ার শঙ্কা মেশিনপত্র
কুড়িগ্রামের উলিপুরে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ কেন্দ্রটি ছয় বছরেও চালু হয়নি। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় কেন্দ্রটিতে স্থাপন করা মেশিনপত্র নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেন্দ্রটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনবল সংকট ও নীতিমালা জটিলতার […]


