
কুড়িগ্রামে দুই কোটি টাকার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে চার কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
আরিফুল ইসলাম রিগ্যান, কুড়িগ্রাম কুড়িগ্রামে প্রায় ২ কোটি ১ লাখ ৭৫ হাজার টাকার সরকারি খাদ্যশস্য আত্মসাৎ ও মজুতসংক্রান্ত অনিয়মের অভিযোগে খাদ্য বিভাগের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী বাদী হয়ে কুড়িগ্রাম জেলা সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন। […]


