
কুড়িগ্রামে নিজ শোয়ার ঘর থেকে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘর থেকে নাজমুল ইসলাম (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার হলোখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালাকুড়া মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নাজমুল ওই এলাকার নজরুল ইসলামের নাতি। জন্মের পর থেকেই তিনি নানার বাড়িতে বসবাস করতেন। তিনি খলিলগঞ্জ স্কুল […]


