
নৌকাবাইচ দেখার সময় মোটরসাইকেলের ধাক্কায় অটোচালক নিহত
নিউজ ডেস্ক কুড়িগ্রামের ফুলবাড়ী–লালমনিরহাট সড়কের ধরলা সেতুর ওপর নৌকাবাইচ খেলা দেখার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত অটোরিকশা চালক মো. তৈয়ব আলী (৫৫)। তিনি ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামের মৃত পিশু মামুদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে তিনি সেতুর ওপর অটোরিকশা রেখে বসে নৌকাবাইচ দেখছিলেন। এ সময় পেছন থেকে […]


