
সিন্ডিকেট প্রশ্ন তোলায় ক্ষোভ? রৌমারীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি
উপজেলা প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের রৌমারী প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনা ঘটেছে সোমবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে অবস্থিত বাংলাদেশ প্রেস ক্লাবে। ভুক্তভোগী সাংবাদিক—বাংলাদেশ প্রেস ক্লাব […]


