
দুর্গাপূজায় নারিকেলের চাহিদা তুঙ্গে, রাজারহাটের বাজারে বেড়েছে দাম
এনামুল হক সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে মন্দিরে মন্দিরে চলছে নানা প্রস্তুতি। পূজার ঘটসংকল্প, প্রসাদ ও নাড়ু তৈরি থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে নারিকেলের ব্যবহার অপরিহার্য। ফলে দুর্গাপূজা সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাজারগুলোতে বেড়েছে নারিকেলের চাহিদা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দামও বেড়েছে বলে জানিয়েছেন […]


