
কুড়িগ্রামে নিজের বিয়ে ঠেকিয়ে জিপিএ-৫ পেল মীম
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম | ০৩ নভেম্বর ২০২৫ হতদরিদ্র পরিবারে জন্ম নিয়েও অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে কুড়িগ্রামের মেয়ে মাছুমা আক্তার মীম অর্জন করেছে এইচএসসিতে জিপিএ-৫। একদিকে বিয়ের চাপ, অন্যদিকে অভাব-অনটনে জর্জরিত সংসার—সব প্রতিকূলতা জয় করে আজ মীম সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার সোনাতলি এলাকার দিনমজুর মতিয়ার রহমানের মেয়ে মীম। […]


