বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ট্যাগ ছাত্রদল

কুড়িগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ

অক্টোবর 8, 2026

রাজিবপুর প্রতিনিধি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে গরু চুরির চেষ্টার অভিযোগে মো. মফিজুল হক নামে এক ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত মফিজুল হক মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি। বুধবার (৭ অক্টোবর) রাজিবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান […]

অভাব যেন শিক্ষার পথে বাধা না হয়, অসহায় শিক্ষার্থী মারুফের পাশে কুড়িগ্রাম জেলা ছাত্রদল

অক্টোবর 3, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram ‘শিক্ষা হোক উন্মুক্ত, দূর হোক পথ চলার বাধা’—এই প্রত্যয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের মা-হারা ও অসহায় শিক্ষার্থী এরশাদুল হক মারুফের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল। তার পড়াশোনার পথে যাতায়াতের কষ্ট লাঘবে জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাকে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। ছাত্রদল নেতা সোহেল রানা শিক্ষার্থী এরশাদুল হক মারুফের […]

বিজয়ের ঘরে নেই জয়ের আনন্দ, মিষ্টি-ফল নিয়ে পাশে ছাত্রনেতা সোহেল রানা

আগস্ট 11, 2026

ফজলুল করিম ফরাজী, বিশেষ প্রতিনিধি অভাবের কাছে হার মানেনি মেধা। সংসারে অভাব-অনটন থাকলেও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে কুড়িগ্রাম রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. হাসিবুল হাছান বিজয়। তবে সন্তানের এমন সাফল্যের দিনেও ঘরে ছিল না মিষ্টি, ছিল না উৎসবের আয়োজন। আর্থিক সামর্থ্য না থাকায় ছেলের কৃতিত্বের আনন্দও যেন অনেকটা নীরব হয়ে ছিল পরিবারটির। এমন খবর পেয়ে […]

রাজারহাটে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল; শিক্ষা সামগ্রী, স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ

জুলাই 11, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূলনীতি “শিক্ষা, ঐক্য, প্রগতি” কে সামনে রেখে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে রাজারহাট উপজেলা ছাত্রদল ও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদল। শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ৯টায় রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে আয়োজিত হেল্পডেস্কের মাধ্যমে দেড়শতাধিক পরীক্ষার্থীর মাঝে বিনামূল্যে […]

মাদকবিরোধী সভাকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ, এমপির বক্তব্যের প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা ছাত্রদল

জুলাই 8, 2026

নিজস্ব প্রতিবেদক | ফুলবাড়ী (কুড়িগ্রাম) কুড়িগ্রাম-২ (ফুলবাড়ী-রাজারহাট-কুড়িগ্রাম সদর) আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের এক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফুলবাড়ী উপজেলা শাখা। সংগঠনটির দাবি, একটি মাদকবিরোধী সভায় দেওয়া বক্তব্যে নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে, যা তাদের ভাষ্য অনুযায়ী ভিত্তিহীন। সোমবার (৬ জুলাই) ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. […]

এইচএসসি পরীক্ষার্থীদের শুভকামনা কুড়িগ্রাম জেলা ছাত্রদলের, পাশে থাকার নির্দেশ

জুলাই 1, 2026

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম সারা দেশে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুড়িগ্রাম জেলা শাখা। একইসঙ্গে পরীক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) কুড়িগ্রাম জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক অর্ঘ্য দ্বীপ সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে […]

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রদলের ব্যানারে বানান ভুল, ‘ডেস্ক’ হয়ে গেল ‘ডেক্স’

এপ্রিল 26, 2026

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম কুড়িগ্রাম সরকারি কলেজে শিক্ষার্থীদের সহায়তায় স্থাপিত একটি ‘হেল্প ডেস্ক’কে ঘিরে অস্বস্তিকর বিতর্কের সৃষ্টি হয়েছে। সেবামূলক এই উদ্যোগের চেয়ে বেশি আলোচনায় এসেছে ব্যানারে থাকা একটি সাধারণ বানান ভুল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও হাস্যরসের জন্ম দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে একটি সহায়তা […]

শোকের দিনে খুশির সংবাদ: বেগম খালেদা জিয়ার নামে কন্যাসন্তানের নাম রাখালেন সাবেক ছাত্রদল নেতা

ডিসেম্বর 31, 2025

নিউজ ডেস্ক বাংলাদেশ রাজনীতির এক শোকাবহ দিনে সাবেক ছাত্রনেতা মাহবুব মিয়া এর ঘর আলো করে এসেছে আনন্দের খবর। তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের দিনে তার প্রথম কন্যাসন্তান জন্মগ্রহণ করায় সদ্যজাত কন্যার নাম রাখা হয়েছে ‘খালেদা’। মাহবুব মিয়া বর্তমানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বসবাস করছেন, যদিও তার স্থায়ী ঠিকানা হলো কুড়িগ্রাম সদর […]

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটির অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা

ডিসেম্বর 15, 2025

নিউজ ডেস্ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটি কলেজের অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। আজ সোমবার নবনির্বাচিত সভাপতি মো. শিফাতুল ইসলাম শীতল এবং সাধারণ সম্পাদক মো. মাসুম হাসান হৃদয়-এর নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ কলেজ অধ্যক্ষের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অধ্যক্ষ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কলেজে গঠনমূলক, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব […]

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে রাজারহাট সরকারি মীর ইসমাঈল কলেজ ছাত্রদল

সেপ্টেম্বর 18, 2025

কে.এম মামুন অর-রশিদ || রাজারহাট রাজারহাট সরকারি মীর ইসমাঈল হোসেন কলেজের ১০ জন শিক্ষার্থীর ফর্ম ফিলাপে আর্থিকভাবে সহযোগিতা করেছে সরকারি মীর ইসমাঈল হোসেন কলেজ শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকারি মীর ইসমাঈল হোসেন কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য নিজামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, আর্থিক সহযোগিতা প্রাপ্ত সবাই মীর ইসমাঈল হোসেন কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের […]