
রাজারহাটে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের ১১৯তম জন্মজয়ন্তী উদযাপন
এনামুল হক সরকার, রাজারহাট কুড়িগ্রামের রাজারহাটে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমেদের ১১৯তম জন্মজয়ন্তী উপলক্ষে স্মরণসভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিংগারডাবড়ীহাট-সংলগ্ন রাজারহাট লোকসংগীত একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে […]


