হামার কুড়িগ্রাম

রৌমারীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষে ব্যাংককর্মী নিহত

রৌমারীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষে ব্যাংককর্মী নিহত

রৌমারীর বাইমমারী এলাকায় দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

রৌমারী প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস রহমান (৪৭) নামে এক ব্যাংককর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস রহমান চিলমারী উপজেলার নয়ারহাট গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বগুড়া জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরদৌস রহমান মোটরসাইকেলে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বাইমমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নসিমনের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনায় ব্যাংককর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version