রাজারহাট প্রতিনিধি | Hamar Kurigram
দেশব্যাপী একযোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’। এর অংশ হিসেবে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রাজারহাট উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদুল হক, কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রহমত আলী, সমাজসেবা কর্মকর্তা মোছা. ববিতা বেগম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তারুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, সদস্যসচিব মো. সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক ও মো. জাকির হোসেন খান। উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকদের প্রত্যাশা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ তরুণদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়াবে। পাশাপাশি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।






