শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

পাঁচগাছী ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী আ. লতিফ ভজু

· প্রকাশ: · আপডেট:
পাঁচগাছী ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী আ. লতিফ ভজু
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে মো. আব্দুল লতিফ ভজুর নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাঁচগাছী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে তাঁর নাম ঘোষণা করা হয়। সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুসংহত করা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

পাঁচগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরজামাল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।

এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্যসচিব আবু হানিফ বিপ্লব এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ স্থানীয় নেতারা।

সভায় বক্তারা পাঁচগাছী ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভা শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে মো. আব্দুল লতিফ ভজুর নাম ঘোষণা করা হয়। এ ঘোষণার মধ্য দিয়ে ইউনিয়নটিতে দলটির নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি

উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি

নভেম্বর ১৩, ২০২৬

মাইনুল ইসলাম, উলিপুর কুড়িগ্রামের উলিপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে তাঁর পদত্যাগ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয় […]

বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় প্রতিযোগিতায় কুড়িগ্রামের তিন মাদরাসাশিক্ষার্থী

বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় প্রতিযোগিতায় কুড়িগ্রামের তিন মাদরাসাশিক্ষার্থী

নভেম্বর ১৩, ২০২৬

রাজারহাট প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। এ সাফল্যের মাধ্যমে তাঁরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। বিভাগীয় পর্যায়ে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা—এই তিন বিভাগে প্রথম হয়েছেন মাদরাসাটির শিক্ষার্থীরা। তাঁরা হলেন কামিল প্রথম বর্ষের […]

সন্তানের চিকিৎসা ও সংসারের খরচ চালাতে সাভারে কফি বিক্রি করছেন কুড়িগ্রামের ফেরদৌসী

সন্তানের চিকিৎসা ও সংসারের খরচ চালাতে সাভারে কফি বিক্রি করছেন কুড়িগ্রামের ফেরদৌসী

নভেম্বর ১৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram মায়ের মৃত্যু, অসুস্থ সন্তানের চিকিৎসা আর সংসারের দায়িত্ব—সব মিলিয়ে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করছেন কুড়িগ্রামের উলিপুরের ফেরদৌসী। জীবিকার তাগিদে সাভারের সিআরপি হাসপাতালের সামনে কফি বিক্রি করছেন তিনি। নিজের উপার্জনে সংসার চালানোর পাশাপাশি অসুস্থ ছেলে ফারদিনের চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই নারী। ফেরদৌসীর বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে। তাঁর […]