বুধবার, 4 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ

· প্রকাশ: · আপডেট:

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram

জেন্ডার স্টেরিওটাইপ, গুজব, ভুয়া তথ্য ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে স্থানীয় প্রশাসন, কমিউনিটি নেতৃবৃন্দ ও যুব প্রতিনিধিদের অংশগ্রহণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব সমস্যা চিহ্নিত করার পাশাপাশি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলা সভাকক্ষে দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, শিক্ষক, নারী নেত্রী, ধর্মীয় নেতা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন অংশ নেন।

স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) এ সভার আয়োজন করে। ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মসূচিটি দেশব্যাপী বাস্তবায়ন করছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রব।

এ ছাড়া উপজেলা আইসিটি কর্মকর্তা নুরুল আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সিনিয়র শিক্ষক নারায়ণ চন্দ্র রায়, আন্তর্জাতিক ও জাতীয় স্বেচ্ছাসেবক পদকপ্রাপ্ত যুব সংগঠক জামাল হোসেন, এনজিও প্রতিনিধি লুৎফর রহমান, ইমাম প্রতিনিধি ফজলুল হক, যুব নারী সংগঠক অনন্যা খাতুন, স্বেচ্ছাসেবক সাজ্জাদ হোসেন এবং ধর্মীয় নেতা নরেন্দ্রনাথ পুতুলসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনায় নারীর প্রতি সহিংসতা, বৈষম্যমূলক সামাজিক দৃষ্টিভঙ্গি, গুজব, অপতথ্য ও অনলাইন হয়রানি প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।

ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি বলেন, নারীর প্রতি সহিংসতা ও গুজব প্রতিরোধে তাঁর দপ্তর ইমামদের মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক আলোচনা চালিয়ে যাচ্ছে।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর প্রবণতা বাড়ছে। এসব অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, অপতথ্য ও গুজব প্রতিরোধে জেলা তথ্য অফিস নিয়মিত প্রচার-প্রচারণা চালাচ্ছে। এ কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে থানা পুলিশের বিশেষ অভিযান ও সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, নারীর প্রতি সহিংসতা, গুজব ও অনলাইন হয়রানি প্রতিরোধে উপজেলা প্রশাসন আরও সক্রিয়ভাবে তদারকি করবে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাইট আনটিল লাইটের (ফুল) নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদের।

সর্বশেষ সংবাদ

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]

কুড়িগ্রামে ৭১ সদস্যের জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

নভেম্বর 4, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামে লেখক, বুদ্ধিজীবী, কবি, শিল্পী, সাহিত্যিক, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে অরাজনৈতিক সংগঠন ‘জেলা শিল্পী কল্যাণ সোসাইটি’র যাত্রা শুরু হয়েছে। পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ৭১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কসংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের সদস্য ও বিশিষ্টজনদের […]